বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র

রিপোর্টারের নাম : / ২৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বলেছেন, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র। উভয় দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের বলেও তিনি মন্তব্য করেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। ইতোমধ্যে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। আগামী দিনগুলোয় বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এটি ছিল নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূদের প্রথম সাক্ষাৎ। মন্ত্রীর দফতরে এই সাক্ষাৎপর্বে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (রপ্তানি-২) মো. আবদুর রহিম খান প্রমুখ।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি পোশাক খাতে শ্রমিকের নিরাপত্তায় নেওয়া বিভিন্ন উদ্যোগগুলোও তুলে ধরেন। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের  তৈরি পোশাককর্মীরা এখন নিরাপদ পরিবেশে কাজ করছে। সবুজ কারখানা স্থাপনেও বাংলাদেশ এগিয়ে আছে। তবে স্থানীয়ভাবে তৈরি পোশাকের উৎপাদন খরচ বাড়লেও ক্রেতারা সে তুলনায় মূল্য বাড়ায়নি। বাংলাদেশের তৈরি পোশাকের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে টিপু মুনশি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীগণ বাংলাদেশের  স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করলে লাভবান হবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর