বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

১২ হাজার টন পাম তেল নিয়ে বন্দরে ভিড়ল আরেক জাহাজ

রিপোর্টারের নাম : / ৩১১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৭ মে, ২০২২

গত ২৯ এপ্রিল থেকে এ পর্যন্ত তেলবাহী পাঁচটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। ফাইল ছবি বারো হাজার টন পাম তেল নিয়ে আরো একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ‘এমটি সুমাত্রা পাম’ নামের জাহাজটি আজ শুক্রবার সকালে বন্দরের বহির্নোঙ্গরে এসে পৌঁছায় বলে জানিয়েছেন বন্দর সচিব ওমর ফারুক। টি কে গ্রুপ এই তেল আমদানি করেছে।

ওমর ফারুক বলেন, ‘গত ২৯ এপ্রিল থেকে আজ পর্যন্ত মোট পাঁচটি জাহাজ চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে এসেছে। এর মধ্যে আজ এমটি সুমাত্রা নামে একটি জাহাজ ১২ হাজার টন পাম তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। আগামীকাল জাহাজটি থেকে তেল খালাসের কাজ শুরু হবে।’

বন্দর সচিব আরও বলেন, ‘গত এক সপ্তাহে পাঁচটি জাহাজে মোট ৬০ হাজার টন তেল এসেছে। এর মধ্যে চারটি জাহাজে আসা ৪৮ হাজার টন তেল খালাসের কাজ চলছে। ইন্দোনেশিয়া তেল রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করার আগেই জাহাজগুলো ওই জলসীমা ত্যাগ করে।’

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি বন্ধ করে দেয়। নিষেধাজ্ঞার আগে এই তেল আমদানির ঋণপত্র (এলসি) খোলা হয়েছিল। নিষেধাজ্ঞা কার্যকরের আগেই জাহাজগুলো ওই দেশের জলসীমা ত্যাগ করে। এর মধ্যে বৃহস্পতিবার এমটি সানজিন ৩০২৫ জাহাজে করে ১২ হাজার ২০০ টন, এর আগে গত শনিবার এমটি অউ তৌরুজ নামের জাহাজে করে ৩ হাজার ৩০০ টন পাম তেল চট্টগ্রামে নিয়ে আসা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর