শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ / ৪৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৩ মে, ২০২২

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে বশার বয়াতি (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মে) সকালে ওই কিশোরীর নানা বশারের নামে রাঙ্গাবালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের পর সেদিন রাতে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের বিল থেকে বশারকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বশার উপজেলার সামুদাফাৎ গ্রামের মৃত কাশেম বয়াতির ছেলে। মামলা মূত্রে জানা যায়, ওই কিশোরী জন্মের ছয় মাস পর তার বাবা মারা যান এবং মা অন্যত্র বিয়ে করেন। সে সময় থেকেই ওই কিশোরী চর হাবাতিয়া গ্রামের তার নানার বাড়িতে বসবাস করে আসছে। বশার ওই এলাকায় তরমুজ চাষের সুবাদে ওই কিশোরীর সাথে পরিচয় হয়।

গত ২৪ এপ্রিল দিবাগত রাত ৩টায় ওই কিশোরীকে তার নানার ঘরে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বশার। এবং বিষয়টি কাউকে জানালে ওই কিশোরীকে তার দুই মামাতো বোনসহ মেরে ফেলার হুমকি দেন। রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই কিশোরীকে মেডিক্যাল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর