মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

যুবজোট নেতা সালাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি: / ৩৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৪ মে, ২০২২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সোবাহানী সালাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করেছে জেলা জাতীয় যুবজোট।শনিবার (১৪ মে) বেলা ১১টায় শহরের ২ নম্বর রেলগেট জাসদ জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা জাতীয় যুবজোটের সভাপতি সুজন প্রসাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জেলা জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক আদনান ও জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা প্রমুখ।

বক্তারা বলেন, সালাম ছিলেন দৌলতপুর উপজেলার সব ধরনের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী মুখ।
এই প্রতিবাদী কণ্ঠস্বর রুখে দিতেই সালামকে হত্যা করা হয়েছে।
যেসব চিহ্নিত সন্ত্রাসী সালামকে হত্যা করেছে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।

বুধবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে সালামকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এরপর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
নিহত সালাম আমদহ গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা জাসদ যুবজোটের সাধারণ সম্পাদক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর