শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

আমিরাতের নতুন প্রেসিডেন্টকে শেখ হাসিনার অভিনন্দন

রিপোর্টারের নাম : / ৩২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ মে, ২০২২

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।

রোববার এক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘এই পদে আপনাকে নির্বাচন এটাই প্রমাণ করে, আপনার নেতৃত্ব প্রদানের যোগ্যতা এবং বিচক্ষণতা ও দূরদর্শিতার প্রতি ইউএইর ফেডারেল সুপ্রিম কাউন্সিল ও জনগণের গভীর আস্থা রয়েছে।’

তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভের পর থেকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। উভয়ের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্নিষ্ট বিভিন্ন ক্ষেত্রে চমৎকার দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক বিরাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি গর্বের সঙ্গে উল্লেখ করতে চাই, আমাদের মজবুত দ্বিপক্ষীয় সম্পর্ক আজ পারস্পরিক সহযোগিতার উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের দুই দেশের মধ্যে মানবসম্পদ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা ও প্রতিরক্ষা খাতসহ অনেক ক্ষেত্রে সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

শেখ হাসিনা দৃঢ় আস্থা ব্যক্ত করেন, দু’দেশের মধ্যে বিদ্যমান এ সম্পর্ক ও অংশীদারিত্ব আরও গভীর হবে এবং অভিন্ন প্রচেষ্টার মাধ্যমে উভয় দেশের জনগণের কল্যাণে অবদান রাখবে। প্রধানমন্ত্রী বলেন, তিনি নতুন প্রেসিডেন্টের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।

প্রধানমন্ত্রী নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করার পাশাপাশি ইউএইর ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর