শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

‘বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হওয়ার সুযোগ নেই’

রিপোর্টারের নাম : / ২৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমদ। সোমবার (১৬ মে) রাজধানীর শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের শ্রীলঙ্কার মতো হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তাদের কাছ থেকে এ ধরনের মন্তব্যে আমরা আনন্দিত। কারণ, যে যেটাই বলুক আমাদের অবস্থা আসলেই শ্রীলঙ্কার মতো হবে না। সবকিছুরই ধ্বংস আছে, সে অনুযায়ী সবারই ধ্বংসের মুখোমুখি হতে হবে। তবে একেকজনের ধ্বংস একেক রকম হবে।

মন্ত্রী বলেন, জুনায়েদ কামাল আহমদ আমাদের মাটির সন্তান। বিশ্বব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট। তার দল বল নিয়ে আমার সঙ্গে বৈঠক করেছেন। মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (মিগা)  নিজেরাই ঝুঁকি নিয়ে বাংলাদেশে ঋণ নিয়ে আসবে। বেসরকারি খাত, পানি উন্নয়ন, রেল, বিদ্যুৎ, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের গ্যারান্টর হতে আগ্রহী সংস্থাটি।

তিনি আরও বলেন, পশ্চিমা অনেক ঋণ দানকারী সংস্থা আছে, যাদের বাংলাদেশ সম্পর্কে ধারণা নেই। তাদেরকে বাংলাদেশ বিষয়ে আরও পরিচিত করাবে মিগা।

জুনায়েদ কামাল আহমদ বলেন, বাংলাদেশে বিদ্যুৎ খাতে যে বিনিয়োগ এসেছে তার ১০ শতাংশ এসেছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান মিগা’র মাধ্যমে। বিশ্বব্যাপী বড় বড় ঋণের গ্যারান্টর হয় এই বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা।

তিনি বলেন, মিগা’র দায়িত্ব বাজার থেকে যে টাকা আসবে সেটার কীভাবে মেয়াদ বাড়ানো করা যায়, কীভাবে সুদ কমানো যায় সেটা দেখার। দেশে পানি ও অবকাঠামোত খাতে বিনিয়োগ বৃদ্ধি করার দায়িত্ব নেবে মিগা। বাংলাদেশ লো ইনকাম থেকে লো মিডিল ইনকামে যাচ্ছে। ইতিমধ্যে বিদ্যুতে ১০ শতাংশ বিনিয়োগ নিয়ে এসেছে মিগা।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় সব থেকে দ্রুত অর্থনৈতিক গতির দেশ বাংলাদেশ। আমরা পার্টনারশিপ হিসেবে বাংলাদেশের উন্নয়নে এগিয়ে আসবো। বর্তমানে বিদ্যুৎ ও সারে বিনিয়োগ নিয়ে আসছি। এখন আমরা অবকাঠামো খাতে বিনিয়োগ নিয়ে আসবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর