রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

আফগানিস্তানের জন্য বাংলাদেশের মানবিক সহায়তা

রিপোর্টারের নাম : / ৩১১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ মে, ২০২২

আফগানিস্তানে বর্তমানে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএনওসিএইচএর তহবিলে নগদ ১ কোটি টাকা অনুদান প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ অর্থ ইউএনওসিএইচএর তহবিলে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, নিউইয়র্ক, বাংলাদেশ সরকারের পক্ষে ইউএনওসিএইচএ কর্তৃক আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ প্রেরণ করবে এবং এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এ অর্থ ইউএনওসিএইচএর মাধ্যমে আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে। এ অনুদান প্রধানমন্ত্রী কর্তৃক অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সবার প্রতি সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই অনুদান প্রদানের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর