মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

বেলকুচি উপজেলা আ.লীগের সভাপতি মমিন মন্ডল সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৫৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ মে, ২০২২

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দীর্ঘ ১০ বছর পর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলকে সভাপতি এবং আশানুর বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

সোমবার (২৩ সকালে সোহাগপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লতিফ বিশ্বাস, জেলার আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিমল কুমার দাস, বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর