বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। 

সিংড়া উপজেলা আনসার ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৩৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোহাঃ শফিকুল আলম।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন ১নং শুকাশ ইউনিয়নের দলনেতা মোঃ নুর আলম ২ নং ডাহিয়া ইউনিয়নের দলনেত্রী মোছাঃ সাথী খাতুন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, সিংড়া থানা অফিসার ইনচার্জ নুর-এ আলম সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।

বক্তারা আনসার ভিডিপির বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এই বাহিনীর আরো সুযোগ সুবিধা বাড়ানো সহ বেতন ভাতা বৃদ্ধির দাবি জানান।

আলোচনা শেষে আনসার ভিডিপির ৩ সদস্যকে বাই সাইকেল এবং ২ সদস্যকে সেলাই মেশিন সহ প্রায় ২০০ শতাধিক সদস্যদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর