মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয় 

কুষ্টিয়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ ছাদিকুজ্জামানকে নানা মহলের ফুলের শুভেচ্ছা

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি : / ৩৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দৌলতপুর মডেল কলেজ-এর অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় শিক্ষক ও কর্মচারী অভিবাবকবৃন্দের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠান শেষে অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আগে সোনার মানুষ গড়তে হবে। আর কলেজ হচ্ছে সেই সোনার মানুষ গড়ার পাঠশালা। শিক্ষক হচ্ছে সোনার মানুষ গড়ার নিপুন কারিগর। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচার-আচরণ ও মানবিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হতে হবে। মেধাবীরা শুধু পরিবারের সম্পদ নয়, দেশ ও সমাজের সম্পদ। তরুণেরাই সমাজবদলের কারিগর।

তিনি আরো বলেন শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আত্মার উৎকর্ষ সাধন। আমি কামনা করছি আজকের এ মেধাবী ছাত্র-ছাত্রীরা আলোকিত, উৎকর্ষিত মানুষ হয়ে একটি দরদী, কল্যাণমুখী স্বনির্ভর জাতি গঠনে ভূমিকা পালন করবে। তিনি সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর