সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার 

লালমনিরহাটে বিএসএফের পিটুনিতে যুবক আহত!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৪০১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ জুন, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর সীমান্তে বিএসএফের পিটুনিতে সাইদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শুক্রবার (৩ জুন) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি সীমান্তের ৯১৩/৬ সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত সাইদুল ইসলাম চন্দ্রপুর ইউনিয়নেরর খামারভাতি গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পারিবারিক ও সীমান্ত সূত্র জানায়, সকালে ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ধানক্ষেত দিয়ে খামারভাতি সীমান্তের ৯১৩/৬ সাব পিলারের কাছাকাছি যান সাইদুল ইসলামসহ কয়েকজন যুবক।

এ সময় ভারতীয়দের কাছ থেকে ফেন্সিডিল ও ইয়াবা পাচারের চেষ্টা করেন তারা। টের পেয়ে টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের ধাওয়া করে। সহযোগীরা পালাতে পারলেও সাইদুল ইসলামকে বিএসএফ সদস্যরা আটক করে পিটুনি দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
একপর্যায়ে বিএসএফ সদস্যদের ধাক্কা দিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন সাইদুল ইসলাম। পরে গ্রামবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হামিদ বলেন,
বিএসএফের পিটুনিতে গুরুতর আহত ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার পরিবার জানিয়েছে।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম জানান, বাংলাদেশিকে আটক করার বিষয়ে বিজিবির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর