মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ

যশোর ঝিকরগাছায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

মনির হোসেন বেনাপোল প্রতিনিধিঃ / ৩৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ জুন, ২০২৫

বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী সোহানা খাতুনকে ধর্ষণের পরে হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার মানববন্ধন আয়োজকদের সাথে একাত্মতা পোষণ করেছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (১৬ জুন) সকাল ১১টায় মাদ্রাসা সংলগ্ন বায়সা বাজারে বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কবির হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মালেক, অভিভাবক সদস্য রবিউল ইসলাম মিলন, ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক তরিকুল ইসলাম, মাস্টার মনিরুজ্জামান, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা মাস্টার আশরাফুজ্জামান বাবু, ডাঃ ইবাদ আলী, সোহানার বাবা আব্দুল জলিল, বাজার কমিটির সভাপতি মোরশেদ আলম,স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী বিশ্বাস, গ্রামবাসি তরিকুল ইসলাম, জুয়েল রানা, জুলফিকার আলী, নাহিদ হাসান প্রমুখ।
ধর্ষকের ফাঁসি চেয়ে এ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন, স্বেচ্ছাসেবী সংগঠন সেবা, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া, স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো, বায়সা বাজার কমিটিসহ বিভিন্ন সংগঠন।

উল্লেখ্য, গত ৭জুন ঈদুল আযাহার দিন নিখোঁজ ও পরের দিন পুকুর থেকে সোহানার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে রহস্য উদঘাটন করে পুলিশ। মুলত ওই শিশু আত্মহত্যা কিংবা পুকুরে ডুবে মারা যায়নি। তাকে ধর্ষন করে হত্যা করা হয়েছে। আর এ ঘটনার নেপথ্যের নায়ক ওই শিশুর আপন ফুফাতো ভাই। নাসমুস সাকিব ওরফে নয়ন। গত বুধবার পুলিশ তাকে আটক করে
তদন্তে বেরিয়ে আসে থলের বিড়াল। জিজ্ঞাসাবাদের জন্য আনে নয়নকে । এক পর্যায় সে ধর্ষণ ও হত্যার বিষয়টি স্বীকার করে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর