মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ জুন, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফুঁসে উঠেছে লালমনিরহাট জেলা আওয়ামীলীগ। শনিবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের মিশন মোড় গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মতিয়ার রহমান, আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সফুুরা বেগম রুমী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি- নজরুল হল পাটোয়ারি ভোলা, সিরাজুল হক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন।

জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন বাদল এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, পৌর আওয়ামীলীগের সভাপতি মেফাজ্জল হোসেন, সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব জহুরুক হক টিটু, জেলা ছাত্রলীগের সভাপতি বিলাশ, জেলা স্বেচ্ছাসবক লীগের সম্পাদক শরিফুল ইসলাম রাজু প্রমুখ।

প্রতিবাদ সভায় বাংলাদেশের সবচেয়ে বিচক্ষণ ও সুনামধন্য প্রধানমন্ত্রী স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানান এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। প্রতিবাদ সভায় আওয়ামীলীগের সহস্রাধিক নেতা-কর্মী অংহ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর