শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে বেড়ে যায় সিএনজি অটোভ্যান চালকদের দ্বিগুন ভাড়ার নৈরাজ্য বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন। 

গাজীপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ভোগান্তিতে সাধারণ মানুষ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৫ জুন, ২০২২

রোববার  দুপুর সাড়ে ১২ টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশের সামনে রংপুর অভিমুখী তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী লেনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। বগি লাইনচ্যুত হওয়ায় শহরে প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণত মানুষ। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম।

তিনি বলেন, জয়দেবপুর রেলগেটে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা মুখী ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে শিববাড়ী-রেলগেট-রাজবাড়ী রোড বন্ধ রয়েছে। যার ফলে এই মুহুর্তে শহরে কোন ধরনের যানবাহন প্রবেশ করতে পারছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ইতোমধ্যে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর