সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মামুনুর রশীদ মামুন। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন পিয়াস চাকলাদার।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রবিউল হাসান। গাজীপুরের কোনাবাড়ীতে গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার

পদ্মা সেতু আলোয় উদ্ভাসিত, সব বাতি জ্বলেছে

রিপোর্টারের নাম : / ২৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ জুন, ২০২২

বাস্তবে রূপ নেওয়া স্বপ্নের পদ্মা সেতু এখন আলোয় উদ্ভাসিত। শুক্রবার সেতুর মাওয়া প্রান্তের ৬২টি ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষামূলকভাবে জ্বালানো হয়েছে। এর মধ্যে মূল সেতু ও ভায়াডাক্টের ৪১৫টি বাতির সবকটি জ্বালানো সম্পন্ন হয়েছে।

প্রকল্পের সহকারী তড়িৎ প্রকৌশলী সাদ্দাম হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মাওয়া আপস্টিমের ৪০টি এবং মাওয়া নর্থ ভায়াডাক্টের ২২টি বাতি জ্বালানো হয়েছে। এর মাধ্যমে সেতু আলোকিত করতে বাতির পরীক্ষামূলক প্রজ্জ্বলন সম্পন্ন হয়েছে।

গত শনিবার ২৪টি ল্যাম্পপোস্টে বাতি প্রজ্জ্বলনের কাজ শুরু হয়। রোববার ১৮টি, সোমবার ৪২টি, মঙ্গলবার ১৪৮টি, বুধববার ৬৪টি এবং বৃহস্পতিবার ৫৭টি বাতি জ্বালানো হয়। আগামী ২৫ জুন পদ্মা সেতুতে যান চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন শুধু সেতুতে রেলিং স্থাপনের কাজ বাকি।

২০২১ সালের ২৫ নভেম্বর মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে ল্যাম্পপোস্ট স্থাপন শুরু হয়। ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুতে ল্যাম্প পোস্ট ৩২৮টি। জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি ও মাওয়া প্রান্তের ৪১টি ল্যাম্প পোস্ট রয়েছে।

প্রকল্প সূত্র জানিয়েছে, ঘণ্টায় ২০০ কিলোমিটার গতির ঝড়েও টিকে থাকবে চীনে তৈরি এসব ল্যাম্প পোস্ট। ফিলিপস কোম্পানির ১৭৫ ওয়াটের নিউট্রাল সাদা আলোর বাতি লাগানো হয়েছে। ভায়াডাক্ট থেকে মাওয়া প্রান্তের টোল প্লাজা পর্যন্ত সংযোগ সড়ক আলোকিত করতে ১০৩টি এবং জাজিরা প্রান্তের সংযোগ সড়কে ৯৭টি ল্যাম্প পোস্ট বসানো হয়েছে। প্রতিটি ল্যাম্পপোস্টের উচ্চতা ১১ দশমিক ২ মিটার, ওজন ২৭৫ কেজি। একটি থেকে আরেকটির দূরত্ব ৩৭ দশমিক পাঁচ মিটার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর