বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন

নিম্নমানের পঁচা ইট দিয়ে প্রকল্পের ঘর বানানোর অভিযোগ

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ৩৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

শাহজাদপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুরে সরকারের আশ্রয়ন প্রকল্পের ১৫ টি ঘর নির্মাণের জন্য গভীর রাতে কুষ্টিয়া থেকে ট্রাক ভর্তি করে নিম্নমানের ভূষা পঁচা ইট এনে ব্যবহার করা হচ্ছে। সেইসাথে বাতিল ইটের সুড়কি, নামমাত্র সিমেন্ট এবং মাটি মিশ্রিত বালি দিয়ে তড়িঘড়ি করে নির্মাণ করা হচ্ছে এসব ঘর।

এদিকে ঘর নির্মাণ কাজে নিয়োজিত প্রধান মিস্ত্রি মানিক সাংবাদিকদের জানান, সত্যি ইট খুব খারাপ। তবে আমাদের কিছু করার নেই। সাহেবের নির্দেশ দ্রুত এই ইটগুলো (ভূষা) কাজে খাটিয়ে দেওয়ার জন্য। আমরা সেই নির্দেশ মোতাবেক কাজ করছি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাড়াদহ ইউনিয়নের মশিপুরে সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘরের নির্মাণ কাজে নিম্ন মানের সুড়কি, স্বল্প পরিমাণ সিমেন্ট, মাটি মিশ্রিত বালি আর নিম্নমানের পঁচা ভূষা গলে যাওয়া ইট দিয়ে ঘরের দেওয়াল তোলা হচ্ছে। স্থানীয়রা বলছেন এভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ হলে কাজ শেষের আগেই হুড়মুড় করে ধ্বসে যেতে পারে ঘরগুলো। সেইসাথে তারা কর্তৃপক্ষকে বারবার বলার পরেও সেসব কথা কর্ণপাত না করে পিআইও মিস্তিরিদের নির্দেশ দিয়েছেন দ্রুত পঁচা ইটগুলো খাটিয়ে দেওয়ার জন্য।
উপস্থিত সাংবাদিকদের অভিযোগ করে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এবং কমিউনিটি নেতা আবু বক্কর বলেন, সুদূর কুষ্টিয়া থেকে রাতের অন্ধকারে গলে যাওয়া পঁচা ইট ট্রাক বোঝাই করে নিয়ে এসেছে। আমরা নামানোর সময়ই বাধা দিয়েছি। কিন্তু কোনকিছু না শুনে নিম্নমানের সামগ্রী দিয়ে কোনরকমের ঘর তুলে সরকারের লাখ লাখ টাকা মেরে দেওয়ার পায়তারা করছে।

অপরদিকে শাহজাদপুর উপজেলা পিআইও অফিসে একাধিকবার গেলেও পিআইও আবুল কালাম আজাদকে পাওয়া যায়নি। অফিস কর্তৃপক্ষের কাছে ঘরের বিষয়ে বিস্তারিত তথ্য চাইলে নানা টালবাহানায় এড়িয়ে যায় বিষয়টি। পরে মুঠোফোনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছু ইট খারাপ আসছে। তবে সেগুলো ব্যাবহার করা হবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, খারাপ ইটের বিষয়ে জেনেছি। নিম্নমানের ইট বাছাই করে সেগুলো বাতিল করার নির্দেশ দিয়েছ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর