বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

আউটসোর্সিংয়ের মাধ্যমে রেল শ্রমিক নিয়োগ বন্ধের দাবীতে মানববন্ধন!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৫ জুন, ২০২২

আউটসোর্সিংয়ের নামে ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবীতে লালমনিরহাট রেল বিভাগের অধীনস্ত অস্থায়ী রেলওয়ে কর্মচারীরা (টিএলআর) স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে।

বুধবার (১৫ জুন) দুপুরে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজারের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় অত্র বিভাগের অধীনস্ত অস্থায়ী রেলওয়ে কর্মচারীরা (টিএলআর) ৫ দফা দাবী তুলে ধরে বলেন।

আউটসোর্সিংয়ের নামে ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করতে হবে। রেলওয়ের বিধান মতে তিন বছরের উপর চাকুরীর বসয় হলে তা জাতীয়করণ করতে হবে। অস্থায়ী কর্মচারীদের তিনটি উৎসব ভাতা প্রদান করতে হবে। নিয়োগ বিধি ২০২২ সংশোধন না করেই দুইটি পদে নিয়োগ বন্ধ করতে হবে। কথায় কথায় চাকরিচ্যুত করা যাবে না।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজারকে অস্থায়ী কর্মচারীরা স্মারকলিপি প্রদান করেন।

ওই সময় আন্দোলন ও মানববন্ধনে সমর্থন দিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, রেলওয়ে শ্রমিকলীগ লালমনিরহাট শাখার সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান ও আরো অনেকে। এ সময় শতাধিক রেল শ্রমিক টিএলআর উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর