মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ জুন, ২০২২

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষর হয়। কক্সবাজারের ইনানী বীচে সি পার্ল-এ ১৫ জুন-১৬ জুন দুইদিন ব্যাপী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর, জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা বাস্তবায়ন ও ইনোভেশন ল্যাভ শীর্ষক অনুষ্ঠানের ১ম দিন এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো. সোহরাব আলী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে কমিশনের সচিব ড. ফেরদৌস জামান চুক্তিতে স্বাক্ষর করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম। উল্লেখ্য, দুইদিন ব্যাপী এই আয়োজনে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর