রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

‘পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে’

রিপোর্টারের নাম : / ২৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৯ জুন, ২০২২

পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জলে ও স্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার (১৮ জুন) বিকেলে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নৌযান ও ঘাটসমূহের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানগুলো কীভাবে চলাচল করবে সে বিষয়ে বিআইডাব্লিউটিএ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এর বাইরেও নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। জলে ও স্থলে দুই পথেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ৭ মার্চের ভাষণ শুধু রেসকোর্স ময়দান নয়, সমগ্র বাংলাদেশ যুক্ত হয়ে গিয়েছিল। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় বাংলাদেশের সব মানুষ যুক্ত থাকবে। আমাদের সবধরনের প্রস্তুতি আছে।

তিনি বলেন, জনসভার নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। জল ও স্থলপথে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এছাড়া আওয়ামী লীগ থেকে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হয়েছে। তারা বিভিন্ন পয়েন্টে থাকবে মানুষকে সেবা দেওয়ার জন্য। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর