শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

পদ্মা সেতু সত্যিকারের গেম চেঞ্জার: রুশ দূতাবাস

রিপোর্টারের নাম : / ২৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

পদ্মা সেতুকে সত্যিকারের গেম চেঞ্জার উল্লেখ করে বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে রাশিয়া। সোমবার (২০ জুন) ঢাকার রাশিয়া দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, এটি প্রশংসনীয় যে এ উচ্চাভিলাষী মেগা প্রকল্পটি সম্পূর্ণরূপে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়েছে। পদ্মা সেতু একটি সত্যিকারের গেম চেঞ্জার। কারণ এটি আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, কর্মসংস্থান, পর্যটন ও অন্যান্য অনেক ক্ষেত্রে সুযোগ প্রসারিত করবে। নিঃসন্দেহ এটি জাতীয় জিডিপি প্রবৃদ্ধিতে ব্যাপকভাবে অবদান রাখবে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে।

এতে আরও উল্লেখ করা হয়, পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে একটি যুগান্তকারী অর্জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত সোনার বাংলার স্বপ্ন আমাদের চোখের সামনেই বাস্তবায়িত হচ্ছে। নিঃসন্দেহে রাশিয়ান কোম্পানি ‘রোসাটম’- এর সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ অন্যান্য মেগা প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশের সফল উন্নয়ন, জনগণের সমৃদ্ধি ও কল্যাণে আরও অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর