মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুর জেলা সংবাদদাতাঃ / ৩০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর চারটার সময় কোনাবাড়ি থানাধীন পারিজাত এলাকায় একটি ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হয়। স্থানীয়রা আগুন নেভাতে বর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা কাজ শুরু করে। পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

তিনি আরো বলেন,আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো নির্বাপনের কাজ চলমান আছে। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। কাজ শেষ হলে বিস্তারিত জানা যাবে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর