কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় এক বাসা থেকে হাসিনা (১৬) আক্তার নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টার সময় মহানগরীর জরুন এলাকায় মৃত বাবুল মিয়ার টিনসেড বাসার বারান্দা রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হাসিনা আক্তার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার আমগজ বিলাসী তিস্তাপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। তিনি খালা-খালুর সাথে প্রায় ৪ বছর আগে জরুন এলাকায় মৃত বাবুল মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতেন।
পারিবারিক সূত্রে জানাযায়,দুইদিন ধরে অসুস্থ থাকায় অফিসে যায়নি হাসিনা। আজ সন্ধ্যা সাড়ে ৫ টার সময় রুমের দরজা বন্ধ থাকা দেখে তাকে ডাকাডাকি করা হয়। কিন্তু রুমের ভেতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় জানালা ভাঙা হয়। পরে দেখা
যায় গার্মেন্টসের ফ্রেবিক্স দিয়ে রশি বানিয়ে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি আরও বলেন,এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







