শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ প্লাটুন আনসারের জোরদার নিরাপত্তায় স্বস্তি ফিরছে গাজীপুরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ব্যারিস্টার হলেন সলঙ্গার সন্তান বদরুদ্দোজা বাবু বেড়া জোনাল অফিসের গ্রাহক মোটিভেশন সভা অনুষ্ঠিত কাজিপুরে কৃষি প্রণোদনা পাচ্ছে ৮৩৩০ জন কৃষক আশুলিয়া ও সাভারে আনসারের পৃথক অভিযান: চাকরির প্রলোভন দেখানো প্রতারক ও চোর আটক। নাশকতা-সহিংসতা প্রতিরোধে সদা তৎপর আনসার ব্যাটালিয়ন লালমনিরহাট আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলে কুরআন সবক প্রদান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সিরাজগঞ্জে সলঙ্গায় যানজট নিরসনে মাদ্রাসা মোড় ও কবরস্থানের সামনে সড়ক মেরামত পাবনায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ব্যারিস্টার হলেন সলঙ্গার সন্তান বদরুদ্দোজা বাবু

রিপোর্টারের নাম : / ২০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় আইন শিক্ষা প্রতিষ্ঠান লন্ডনের ‘লিংকনস ইন’ থেকে আনুষ্ঠানিকভাবে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেছেন সলঙ্গার কৃতি সন্তান বদরুদ্দোজা বাবু।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি এই সম্মানজনক ডিগ্রি লাভ করেন।
​ব্যারিস্টার বদরুদ্দোজা বাবু সলঙ্গার মধ্যপাড়া ভরোহনী গ্রামের মরহুম আব্দুর রশিদ মিয়া ও মরহুম নুরুননাহার বেবির একমাত্র পুত্র এবং মরহুম আবুল হোসেন মিয়ার (আবুল সূফী) নাতি। নিজের এই ঐতিহাসিক অর্জনে তিনি সলঙ্গাবাসী তথা দেশবাসীর সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

​কর্মজীবনের শুরুতে বদরুদ্দোজা বাবু ২০০৯ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ লাভ করে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন। এরপর ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত হয়ে দীর্ঘদিন সফলতার সঙ্গে আইনপেশা পরিচালনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং অত্যন্ত সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন।

ব্যারিস্টার বদরুদ্দোজা বাবু বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন এবং অতিশীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর