মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বদলে যাবে উত্তরাঞ্চলের চিত্রও

রিপোর্টারের নাম : / ৩১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলে উন্নয়নের পাশাপাশি বদলে যাবে উত্তরাঞ্চলের চিত্রও। শিল্পবিপ্লব ঘটার পাশাপাশি সড়ক ও রেলপথে দীর্ঘদিনের ভোগান্তি থেকে রেহাই পাবেন এ অঞ্চলের মানুষ। পাকশীর পদ্মায় লালন শাহ সেতু ও সিরাজগঞ্জের যমুনায় বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাকের চাপ কমবে, যানজটও আর দীর্ঘ হবে না। খুলনা ও যশোর থেকে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী তিনটি ট্রেনেও যাত্রীর চাপ কমে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। বিশেষ করে ঈদ মৌসুমে ভোগান্তি কমবে।

দাশুড়িয়া ট্রাফিক মোড়ে সুপার সনি পরিবহনের ম্যানেজার বদিউজ্জামান বাচ্চু বলেন, খুলনা, বরিশাল, যশোর, ঝিনাইদহসহ দক্ষিণাঞ্চল থেকে প্রতিদিন শ্যামলী, ফাতেমা, জিয়াসহ কয়েকটি পরিবহনের প্রায় ১০০ যাত্রীবাহী বাস, মিনিবাসসহ দুই শতাধিক বাস ঈশ্বরদী হয়ে ঢাকা-টাঙ্গাইল অভিমুখে চলাচল করে। এ ছাড়া দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক চলাচল করে পাকশী লালন শাহ সেতু, ঈশ্বরদী ও বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার পথে।

পরিবহন ব্যবসায়ী রফিকুল ইসলাম বাচ্চু বলেন, প্রতিদিন এই রুটে চলাচলরত বাস-ট্রাক মিলিয়ে ৪০০ থেকে ৫০০ যানবাহন চলবে পদ্মা সেতু দিয়ে। এতে সড়কের ওপর থেকে যানবাহনের চাপ কমবে। যানজটেরও সৃষ্টি হবে না।
ঈশ্বরদী নাগরিক কমিটির সদস্য সচিব মোস্তাক আহমেদ কিরণ বলেন, পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের বিকেন্দ্রীকরণের সুবিধা ভোগ করবে এ অঞ্চলের মানুষ। মোংলা বন্দর সচল হলে উত্তরাঞ্চলে শিল্পাঞ্চল বাড়বে।
ঈশ্বরদীর ইউএনও পিএম ইমরুল কায়েস বলেন, পদ্মা সেতু চালু হলে পাকশী লালন শাহ সেতু ও বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের চাপ কমবে। সড়কের বিশৃঙ্খল অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, পদ্মা সেতু চালু হলে ঈশ্বরদী হয়ে উত্তরাঞ্চলের পথে যানবাহন চলাচল কমবে। সড়কের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে পুলিশ আগের চেয়ে আরও বেশি ভূমিকা রাখতে পারবে।
রেলওয়ের পাকশী বিভাগীয় অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন এবং যশোর থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে প্রতিদিন আসনে এক হাজার যাত্রী এবং আসনবিহীন আরও ৫০০সহ দেড় হাজার যাত্রী যাতায়াত করে। পদ্মা সেতু চালু হলে এই ট্রেনগুলোতে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে যাত্রীর চাপ কমবে।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ চাইবে পদ্মা সেতু দিয়ে সড়ক পথে কম সময়ে যাতায়াত করতে। ফলে পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চল থেকে ঈশ্বরদী হয়ে রেলপথে ঢাকাগামী ট্রেনে যাত্রীর চাপ কিছুটা কমবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর