সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মালিক এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ / ৪৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

সিরাজগঞ্জ জেলা বেসরকারি পলিটেকনিট ইনস্টিটিউটের মালিকদের সমন্বয়ে একটি এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকায় সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব টেকনোলজি (সিট) এর হলরুমে বেসরকারি পলিটেকনিট ইনস্টিটিউট মালিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সংগঠনের গঠন করা হয়।

সভায় সিটের পরিচালক (প্রশাসন) মোঃ শরীফুল ইসলামকে আহবায়ক করে সিরাজগঞ্জ জেলা বেসরকারি পলিটেকনিট ইনস্টিটিউট মালিক এ্যাসোসিয়েশনের ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, ওয়েস্ট্রার্ন ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ও পরিচালক মোঃ হাফিজুর রহমান, ধানবান্ধি পলিটেকনিকট ইনস্টিটিউটের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ক্লাসিক ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ ও পরিচালক মোঃ মাসুদুল ইসলাম, সিরাজগঞ্জ আইডিয়াল টেক্সটাইল ইন্সটিটিউটের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক মোঃ কামরুজ্জামান, যমুনা পলিটেকনিটক ইন্সটিটিউটের অধ্যক্ষ আসিফ ইকবাল এবং কনফিডেন্স ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ মোঃ শহীদুল রহমান ও আজিমনগর টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের পরিচালক মোঃ জাফর ইকবাল।

সভায় আগামী ৩০ জুন রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান, নব নির্বাচিত আহবায়ক মোঃ শরীফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর