বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

শিশুদের নিয়ে আম উৎসবে এমপি মেরিনা জাহান কবিতা

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টারঃ / ৩৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২২ জুন, ২০২২

“পাঁকা আমের মধুর রসে রঙ্গীন করি মুখ”এই ব্রত সামনে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে আম উৎসব করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।

বুধবার পৌরসদর শক্তিপুর নিজ বাসভবন “নুর জাহান” এ প্রায় ২ শতাধিক বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও পানিবন্ধী পরিবারের শিশুদের হাতে তুলে দেন মৌসুমী ফল আম।

এসময় প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, আওয়ামী লীগ মানেই জনগনের পাশে দাড়ানো, আওয়ামী লীগ মানেই আত্নবিশ্বাসী, আওয়ামী লীগ মানেই বাঙ্গালি জাতি সত্তার উন্মেষ। এসব শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য আমের যে মিষ্টতা সেই মিষ্টতা ছড়িয়ে দিয়ে বাচ্চাদের সুন্দর মন যাতে বিকশিত হয় সেই জন্যই তাদের মাঝে এই মৌসুমী ফল আম বিতরণ।
তিনি আরো বলেন, শিশুরা ফল হাতে পাওয়ার পর তাদের মুখে মিষ্টি হাসিই বুঝিয়ে দেয় তারা কতটা খুশি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, বিজ্ঞান ও প্রযুক্রি বিষয়ক সম্পাদক মনিরুল গনী চৌধুরী শুভ্র, কলেজ ছাত্রলীগের সভাপতি প্রতিক হাসান, সাধারণ সম্পাদক সায়মন আহমেদ শাহিন, ফারুক হাসান কাহার, শফিকুল ইসলাম শফি, আশিক আহমেদ, শাকিল আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর