বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

সিংড়ায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৩৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

আনন্দ মিছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ।

বৃহষ্পতিবার (২৩ জুন) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা আ’লীগ কার্যালয় হতে একটি মিছিল বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে উপজেলা হলরুমে উপজেলা আ’লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চূয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, আঃ রাজ্জাক খাঁ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ্ব উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাওলানা রুহুল আমিন, অধ্যক্ষ আঃ আউয়াল, মাহাবুব আলম বাবু, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, পৌর সভাপতি সোহেল তালুকদার, মহিলা আ’লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীমা হক, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মহন আলী, ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাসার প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর