সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাশিয়ার কাছ থেকে গম ‘কিনতে যাচ্ছে’ বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ৩০১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৪ জুন, ২০২২

গত মাসে ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পর সরকারি চুক্তিতে রাশিয়ার কাছ থেকে গম আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ।  বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী সাধন মজুমদার সংসদে জানিয়েছেন, ২ লাখ টন গম বাংলাদেশে রপ্তানি করতে রাশিয়া প্রস্তাব দিয়েছে।

এ নিয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে এক দফা আলোচনা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। এর আগে বুধবার বার্তা সংস্থা রয়টার্সও বাণিজ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে রাশিয়া থেকে বাংলাদেশের গম আদমানির খবর জানিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক রাশিয়ার সঙ্গে গম সরবরাহের চুক্তির ফলে বাংলাদেশ বিশ্বব্যাপী বেড়ে যাওয়ার দামের চেয়ে কিছুটা কম মূল্যে নিজেদের প্রয়োজন মেটাতে পারবে।

রাশিয়া থেকে গম আমদানির ব্যাপারে খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে গম আমদানি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা গম আমদানির প্রস্তাব করেছি। তারাও রপ্তানি করার আগ্রহ দেখিয়েছে।

আগামী ৪ জুলাই আরেক দফা আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, সেখানে আরও কিছু বিষয় চূড়ান্ত হবে। এদিকে, রাশিয়া থেকে গম আমদানি করলে ডলারেই মূল্য পরিশোধ হবে বলে খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার থেকে সার ও খাদ্য আমদানির বিষয়ে একটি এমওইউ রয়েছে। বাংলাদেশ ডলারেই আমদানি মূল্য পরিশোধের কথা বলেছে। ৬০ দিন থেকে ৯০ দিনের মধ্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে রাশিয়াকে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী বৈঠকে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর