সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

লালমনিরহাটে ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৫১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৫ জুন, ২০২২

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে পাপ্পু (২৬) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল।

শনিবার (২৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার পাপ্পু রংপুর মহানগরীর ২১নম্বর ওয়ার্ড সেনপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে এবং রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক।

পুলিশ জানায়, ২৪ জুন সন্ধ্যায় উপজেলার মহিপুর সড়কে চেকপোস্টে পাপ্পুর মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলের সিটের ভেতর থেকে ১২৪ পিস ফেনসিডিল জব্দ করা হয়। পরে পাপ্পুকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয়।

কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল বলেন, ‘এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুর মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর