শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার।

বাংলাদেশের বিশাল অর্জন পদ্মা সেতু- বিশ্বব্যাংক প্রতিনিধি

রিপোর্টারের নাম : / ২৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ জুন, ২০২২

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণকে বাংলাদেশের ‘বিশাল অর্জন’ বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বন। শনিবার সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার।

আমরা এই সেতুর গুরুত্ব বুঝতে পারি। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে অর্থনৈতিক সুবিধা পাবে। পদ্মা সেতুর ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ভ্রমণের সময় কমে আসবে। কম সময়ে কৃষক খামারে উৎপাদিত পণ্য বাজারজাতকরণ করতে পারবেন। সব মিলিয়ে পদ্মা সেতু এই অঞ্চলের সমৃদ্ধি বয়ে আনবে এবং কমাবে দারিদ্র্যও।

পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করে বলেন, এ সেতুর কাজ শেষ হওয়ায় বাংলাদেশ লাভবান হবে।

দীর্ঘদিনের সহযোগী হিসাবে আমরা নিবিড়ভাবে বাংলাদেশের পাশে আছি। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উদ্বোধন অনুষ্ঠানের অতিথিদের আসনে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধিকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল।

পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংক চুক্তিবদ্ধ হওয়ার পর দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে পিছু হটেছিল। এ নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর সরকার নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের পথে এগিয়ে যায়। ৩০ হাজার ১৯৩ কোটি টাকায় নির্মিত সেই সেতুর উদ্বোধন হয়েছে শনিবার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর