বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

সলঙ্গার রামকৃষ্ণপুরে পুকুর খননের হিড়িক, কমে যাচ্ছে তিন ফসলি জমি

নিজস্ব প্রতিবেদক: / ৭৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৭ জুন, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে পুকুর খননের হিড়িক পড়েছে, কমে যাচ্ছে তুন ফসিল কৃষি জমি। রামকৃষ্ণপুরের ভূমি অফিসের সামনে ও আশপাশে বলা চলে নাকের ডগার উপর দিয়ে চলছে পুকুর খননের কাজ। এ যেনো দেখার কেউ নেই। জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না’এমন সরকারি নির্দেশ থাকলেও রামকৃষ্ণপুরে তিন ফসলি কৃষি জমিগুলোকে পরিণত করা হচ্ছে গভীর পুকুরে। এতে করে আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমির পরিমাণ।

স্থানীয়রা জানান,চৈত্রহাটি এইচ আর এম ব্রিকস এর মালিক বোরহান উদ্দিন কৃষকদের ফসলি জমিতে পুকুর খননের লোভনীয় প্রস্তাব দিয়ে ইউনিয়নের অধিকাংশ কৃষি জমিতে ভেকু মেশিন দিয়ে ১০ থেকে ১২ ফুট গভীর করে জমির চারদিকে বাঁধ দিয়ে পুকুর খননের এই মহোৎসব চালাচ্ছেন। তিনি কৌশলে অন্যদের নাম ব্যবহার করে ফসলি জমি লিজ নিয়ে পরে সে নতুন চুক্তির ভিত্তিতে ভাটায় মাটি নেন। দিনরাত বিরতিহীন পুকুর খনন করে সেই মাটি ইটভাটায় সরবারহ করেন।

কৃষকরা না বুঝে হারাচ্ছেন তাদের উর্বর তিন ফসলি জমি, অন্যদিকে আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন ভাটার এই মালিক। শ্রেণিভেদে প্রায় সকল জমিতেই সারা বছর কোনও না কোনও ধরণের ফসল হয়। সেটাকে বাধাগ্রস্থ করে বিঘা প্রতি ৪০/৫০ হাজার টাকার বিনিময়ে ১০ থেকে ২০ বছর মেয়াদী চুক্তি করে সেটাকে পুকুরে রুপান্তরিত করছে। আর খননকৃত সেই মাটি যাচ্ছে ভাটায়। পুকুর খননের প্রবণতা লক্ষ্য করা গেলেও বিশেষ করে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশপাশ যেমন উনুখা, পুকুরপাড়,দবিগঞ্জ,পাঠানপাড়া,জালশুকা ও আগরপুর গ্রামে পুকুর খননের প্রবণতা বেশি। ইতোমধ্যেই হাজার হাজার বিঘা ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছে।

বর্তমানে পাঠানপাড়া ও আগরপুর গ্রামে পুকুর খননের কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে চৈত্রহাটি এইচ আর এম ব্রিকস এর মালিক বোরহান উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,আমি নিজেই ডিট করে পুকুর খনন করছি,আমার মামার সাথে কথা বলে আপনাদের সাথে কথা বলবো।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, ‘জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না’- ভূমি মন্ত্রণালয়ের এমন নির্দেশনা থাকলেও তা অমান্য করে স্কেবেটার মেশিন দিয়ে যারা পুকুর খনন করে মাটি বিক্রি করছে ইউএনও স্যারের সাথে পরামর্শ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উজ্জল হোসেন বলেন, তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর