বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

জয়পুরহাটে মিথ্যা অভিযোগে মানববন্ধনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ / ২৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

জয়পুরহাটের কালাইয়ে শিক্ষক আব্দুল কাদেরের নিকট থেকে জোর পূর্বক বে-আইনীভাবে ব্যক্তিগত একাউন্টের চেক ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া ও সবুজ বাংলা উন্নয়ন কর্মসংস্থার বিরুদ্ধে অর্থ আত্বসাতের মিথ্যা অভিযোগে মানববন্ধনের বিরুদ্ধে

সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ওই শিক্ষক ও সংস্থাটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সবুজ বাংলা উন্নয়ন কর্মসংস্থানের সভাপতি যোবায়ের হোসেনের সভাপতিত্বে, কোষাধাক্য ও শিক্ষক আব্দুল কাদের লিখিত বক্তব্যে বলেন, করোনাকালীন সরকারী সিদ্ধান্ত মোতাবেক ঋণ কার্যক্রম ও আদায় বন্ধ থাকায় মাঠ পর্যায়ে টাকা বকেয়া পড়লে ননজুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র করে কিছু স্থানীয় কয়েকজন ব্যক্তিদের নিকট থেকে ৬ লাখ ৮০ হাজার টাকা সংস্থায় আমানত রাখেন। পরে সেই টাকা আদায়ের জন্য শিক্ষক আব্দুল কাদেরের নিকট থেকে জোড় পূর্বক ৯ টি সাদা স্ট্যাম্প ও ৩ টি চেকে স্বাক্ষর নিলে এ ঘটনায় সংশ্লিষ্ট ও কয়েকটি প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করা হয়।

মূলত আসল ঘটনাকে আড়াল করতে সোমবার (২৭ জুন) মিথ্যা অভিযোগ তুলে আব্দুল কাদেরের বিরুদ্ধে
একটি মানববন্ধন করা হয়। ঔই মানববন্ধন মিথ্যা দাবী করে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর