শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

সিরাজগঞ্জে র‌্যাবের হাতে ইয়াবাসহ যুবক আটক

মতিন সরকার / ৪৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ জুন, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ১২-এর সদস্যরা।

মঙ্গলবার রাতে শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সোনালী সিনেমা হলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত জুয়েল রানা (৩৮) উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত ডা. নবী হোসেনের ছেলে।বুধবার সকালে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল রানা জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের তথ্য স্বীকার করেছে।

আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মককর্তা।

 

কলমের বার্তা ডেস্ক :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর