শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

কাজিরাবাদ ইউপির ফলাফল ঘোষনা নৌকার প্রার্থী সুমন বিজয়ী

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বরগুনা: / ৩০৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ জুন, ২০২২

বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের উপ-নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে ৪১৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে নৌকা মার্কার প্রার্থী মো. সালাউদ্দিন মাহমুদ সুমন। তিনি পেয়েছেন ৩ হাজার ৪৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৮ ভোট। বুধবার রাত ৮ টায় বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী সহিদুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীনসহ নির্বাচনের সাথে সংশ্লিস্ট কর্মকর্তারা।সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ৯ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টির কারণে প্রথমদিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিত বাড়তে থাকে।এ ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে পুরুষ ৬ হাজার ৬০১ জন এবং নারী ৬ হাজার ৫৬৭ জন। তারা মোট ৯টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। নির্বাচনে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৪০ জন সহ-প্রিজাইডিং অফিসার এবং ৮০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর