সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সারাদেশে বসছে ৪৪০৭ পশুর হাট, মানতে হবে স্বাস্থ্যবিধি

রিপোর্টারের নাম : / ২১২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ৪ হাজার ৪০৭টি পশুর হাট বসবে। সেই সঙ্গে এই হাটগুলোতে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৯ জুন) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবং শিল্পাঞ্চলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১০টি ও দক্ষিণের ((ডিএসসিসি) ১২টিসহ সারা দেশে ৪ হাজার ৪০৭ টি পশুর হাট বসবে। হাটগুলোতে প্রয়োজন অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। পশুর হাটের টাকা পুলিশের সহযোগিতায় বহন করতে পারবেন ব্যবসায়ীরা।

তিনি আরও জানান, মহাসড়ক ও সড়কে কোনো পশুর হাট বসানো যাবে না। এমনকি করোনা শনাক্র বেড়ে যাওয়ায় পশুর হাটে মাস্ক পরে ঢুকতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর