শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস।

কামারখন্দে ১৫ দিনব্যাপি ফ্রিল্যান্সিং (আউটসোর্সিং) প্রশিক্ষণের উদ্বোধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৩৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১৫ দিনব্যাপী ফ্রিল্যান্সিং (আউটসোর্সিং) প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজনে ও কামারখন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় –
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার ডি.কে.এস.কে আদর্শ স্কুল ও কারিগরি কলেজে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার। জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্যে রাখেন, আইসিটি অধিদপ্তরের যুগ্ন সচিব, মহাপরিচালক মোঃ রেজাউল মাকসুদ জাহেদী।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মুগবেলাই লুৎফিয় উচ্চ বিদ্যালয়ের সভাপতি তৌফিকা আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের পিএএ যুগ্ন সচিব- মোহাম্মদ লুৎফর রহমান, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ সবুজ, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা সুলতানা।

অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার (অপু) ও সন্মানিত অতিথি তৌফিকা আহমেদ এর ঐকান্তিক চেষ্টায় সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন উপজেলায় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার প্রত্যয় গুলির মধ্যে একটি আজ উদ্বোধন করা হলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর