শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

সিংড়া (নাটোর) প্রতিনিধি / ২৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩ জুলাই, ২০২২

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. নিজাম উদ্দিন (৭৫) ও তার ভাই মো. আকবর আলীকে (৮০) মারধর করে রক্তাক্ত করার মামলায় অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ও রবিবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার রাতে আহত মুয়াজ্জিনের ভাতিজা সিংড়া থানায় ৩ জনের নামে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২ জুলাই) মসজিদে মাসোয়ারা থাকায় বিকেল সাড়ে ৫টায় মসজিদে খাওয়া-দাওয়া করেন অভিযুক্ত মো. হাবিব আরমান (৩২) তাঁর ভাই আব্দুল হাকিম (২৭) ও বাবা মো. আব্বাস আলী (৭৫)। মসজিদে খাবার পরে অপরিস্কার থাকায় মুয়াজ্জিন মো. নিজাম উদ্দিন তাঁদেরকে মসজিদ পরিস্কার করতে বলায় তাকে গালিগালাজ করে এবং ক্ষিপ্ত হয়ে ইটের আধলা দিয়ে মাথায় ও চোখে আঘাত করে রক্তাক্ত করেন অভিযুক্তরা। মুয়াজ্জিনের চিৎকারে তাঁর ভাই মো. আকবর আলী ছুটে এলে তাঁকেও মারপিট করে তারা। পরে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রবিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য মুয়াজ্জিন মো. নিজাম উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহত মুয়াজ্জিনের ভাতিজা মো. আতিকুল ইসলাম শনিবার রাতে ৩ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ শনিবার রাতে ও রবিবার সকালে এ ঘটনার মূল অভিযুক্ত মো. হাবিব আরমান ও তাঁর বাবা মো. আব্বাস আলীকে গ্রেফতার করেছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর