সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মশার উৎস খুঁজতে ড্রোন অভিযান

রিপোর্টারের নাম : / ২৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩ জুলাই, ২০২২

ডেঙ্গু মশার বাহক এডিসের উৎস খুঁজতে দশ দিনব্যাপী ড্রোনের মাধ্যমে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন- ডিএনসিসি। শনিবার থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হবে।

সকাল থেকে ডিএনসিসির অঞ্চল-১, অঞ্চল-৩ ও অঞ্চল-৫ এ ড্রোনের সাহায্যে বিভিন্ন বাসাবাড়ির ছাদ, ছাদ বাগান, ছাদে জমা পানি, চৌবাচ্চা এবং বৃষ্টির পানি বা পরিস্কার পানি জমতে পারে এ ধরনের স্থান ও পাত্র সার্ভে করা শুরু হয়েছে।

অঞ্চল-১ এর আওতাধীন উত্তরা সেক্টর-৪ এলাকায় মোট ৩২২টি বাড়িতে ড্রোন সার্ভে করা হয়। ১৮টি ছাদ বাগান সার্ভে করে ৫টিতে জমা পানি পাওয়া গেছে এবং একটি বাড়ির ছাদে এডিসের লার্ভা পাওয়া গেছে। সেসব বাড়ির মালিককে সাবধান করে দেয়া হয়েছে।

অঞ্চল-৩ এর আওতাধীন এলাকায় ২৯১টি বাড়িতে ড্রোন সার্ভে করা হয়। ২৫টি ছাদ বাগান সার্ভে করে তিনটিতে জমা পানি পাওয়া গেছে, তবে লার্ভা পাওয়া যায়নি।

এ ছাড়া অঞ্চল-৫ এর আওতাধীন লালমাটিয়া এলাকায় ২৬৭টি বাড়িতে ড্রোন সার্ভে করা হয়। ১২টি ছাদ বাগান সার্ভে করে ৪টিতে জমা পানি পাওয়া গেলেও সেগুলোতে মশার লার্ভা পাওয়া যায়নি।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, অঞ্চল-৩ ও ৫ এর ড্রোনের সাহায্যে পরিচালিত সার্ভে কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক অঞ্চল-৫ লালমাটিয়া এলাকায় সার্ভে কার্যক্রম পরিচালনার সময়ে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা সেক্টর-৪ এলাকায় ড্রোনের মাধ্যমে মশার উৎস সনাক্তকরণ কার্যক্রম পরিদর্শনে এসে মশার উৎস খুঁজতে দশ দিনব্যাপী ড্রোনের মাধ্যমে চিরুনি অভিযানের ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর