সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জামিন চাইতে পিস্তল নিয়ে আদালতে হাজির আসামি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৪ জুলাই, ২০২২

পিস্তল নিয়ে এজলাসে আসামি , দ্রুত কক্ষত্যাগ বিচারকের।
জমিসংক্রান্ত মামলায় জামিন চাইতে এসে এজলাসে অস্ত্র নিয়ে ঢুকে পড়েন এক আসামি । এ সময় বিচারক দ্রুত কক্ষ ত্যাগ করেন ।
রোববার ( ৩ জুলাই ) রাতে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -৪ আদালতের পিপি মকবুল হোসেন সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন । এর আগে রোববার দুপুরে ওই আদালতে এ ঘটে এ ঘটনা ।

অভিযুক্ত আসামি গাজীপুরের জয়দেবপুর থানার পিরুজালি গ্রামের প্রয়াত আবদুল করিমের ছেলে মনসুর আহমেদ । জানা গেছে , গাজীপুরে একটি বন মামলার আসামি মনসুর লাইসেন্স করা পিস্তল লুকিয়ে জামিনের জন্য আদালতে হাজির হন । এ সময় বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে পিস্তলটি সবার নজরে আসে । এ নিয়ে আদালতে হইচই শুরু হয় ।

মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মোশারফ হোসেন জানান , আদালত থেকে অস্ত্র উদ্ধারের পর সেটি থানায় নিয়ে আসা হয়েছে । তবে মনসুরকে আদালত জেলহাজতে পাঠানোর আদেশ দেন । আদালতে অস্ত্র নিয়ে প্রবেশ করার ঘটনায় মনসুরের বিরুদ্ধে রোববার ( ৩ জুলাই ) রাতেই মামলা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর