সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঈদযাত্রায় ভোগান্তি রোধে তৎপর পাকশী হাইওয়ে থানা পুলিশ

ইয়াছিন আলী শেখ ঈশ্বরদী  (পাবনা) জেলা প্রতিনিধি : / ২৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৬ জুলাই, ২০২২

ঈদ আসলেই সড়কে যাতায়াতে যাত্রী ও চালকদের ভোগান্তি বেড়ে যায়। তাই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পাকশী হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে দুর্ঘটনা ও চাঁদাবাজি রোধসহ শৃঙ্খলা বজায় রাখতে তৎপরতা বাড়িয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া – ঢাকা ও দাশুড়িয়া – পাবনা আঞ্চলিক মহাসড়কের মোট ৩৬ কিলোমিটার এলাকার দায়িত্বে রয়েছে পাকশী হাইওয়ে থানা পুলিশ। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার কয়েক হাজার মানুষ ও যানবাহন এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। কিন্ত ঈদ এলেই সড়কে ব্যস্ততা বেড়ে যায়।

মহাসড়কে বাড়তি যানবাহনের চাপে সড়ক দুর্ঘটনা, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের নৈরাজ্যের আশঙ্কাও বেড়ে যায়। তাই সড়কে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক ঈদের সামনে পুলিশি তৎপরতা বাড়ায় পাকশী হাইওয়ে থানা পুলিশ।

এছাড়া মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে সড়ক দুর্ঘটনারোধে গুরুত্ব সহকারে তদারকি করছে পুলিশ। মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, নিবন্ধনবিহীন গাড়ি চালানো এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে নিয়মিত মামলা করা হচ্ছে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কে যেকোনও ধরনের নৈরাজ্য বন্ধ এবং কুষ্টিয়া – বনপাড়া মহাসড়ককে যানজটমুক্ত রাখতে জেলা পুলিশের পাশাপাশি পাকশী হাইওয়ে থানা পুলিশও নিরলসভাবে কাজ করে চলেছে। এছাড়া মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে হাইকোর্ট ও সরকার এসব যান চলাচলকে নিষিদ্ধআরোপ ঘোষণা করেছেন। আমরাও এসব যানবাহনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর