বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

সচিব হলেন তিন কর্মকর্তা

রিপোর্টারের নাম : / ২০৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে একই বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের অতিরিক্ত সচিব মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এমদাদ উল্লাহ মিয়ানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নাসরীন আফরোজকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে তিন জন সচিবের দফতর বদল করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকারকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এবং সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেনকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) পদে বদলি করা হয়েছে।

এছাড়াও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশিদকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। খবর: বাসস


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর