সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বন্যাদুর্গতদের মধ্যে সেনাবাহিনীর খাবার ও গরুর মাংস বিতরণ

রিপোর্টারের নাম : / ৩১২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১১ জুলাই, ২০২২

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের বন্যাদুর্গত মানুষদের খাদ্য ও চিকিৎসা সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সেনানিবাসের ৬৪ ইষ্ট বেঙ্গল-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বি এম সেলিম রেজা শফিক, পি এস সি-এর নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার বন্যা দুর্গত মানুষজনদের মধ্যে রান্না করা খাবার এবং গরুর মাংস বিতরণ করা হয়েছে।

রবিবার (১০ জুলাই) জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের এরালিয়া বাজার ও পাটলী ইউনিয়নের সাচায়ানী নন্দির গাঁও গ্রামে বন্যার্ত মানুষজনদের মধ্যে  ৩০০ প্যাক গরুর মাংস এবং ৬০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেন সিলেট সেনানিবাসের ৬৪ ইষ্ট বেঙ্গল-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বি এম সেলিম রেজা শফিক, পি এস সি।

এসময় ক্যাপ্টেন ইমন সহ ১৫ জন সেনা সদস্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। দুটি এলাকায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে বন্যার্ত মানুষজন রান্না করা খাবার এবং গরুর মাংসের প্যাকেট গ্রহণ করেন। ঈদের মহা আনন্দকে আরও বেশী আন্দোলিত করতে সেনাবাহিনীর মহতী উদ্যোগে বন্যার্ত মানুষজন মহা খুশী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর