বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

ক্ষতিপূরণ পাচ্ছে ডিএনএ শনাক্ত ৮ জনের পরিবার

রিপোর্টারের নাম : / ২৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৬ জুলাই, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত আরও আটজনের পরিবার ক্ষতিপূরণ পাচ্ছে। রাষ্ট্র ও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সহায়তা দিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে গত ১৪ জুলাই সমকালে ‘দাফনের খরচও পায়নি অনেক নিহতের পরিবার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে সংশ্নিষ্ট পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ইউএনও মোহাম্মদ শাহাদাত হোসেন। ইউএনও শাহাদাত বলেন, বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহত সবার পরিবার ক্ষতিপূরণ পাবে। যেসব মরদেহের পরিচয় পাওয়া গেছে, তাদের স্বজনরা ক্ষতিপূরণ পেয়েছেন। যাদের নাম-পরিচয়ের জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে, প্রতিবেদন পেলে তাদের পরিবারকেও সহায়তা দেওয়া হবে। সদ্য ডিএনএ শনাক্ত আটজনের তথ্য সংগ্রহ করে সংশ্নিষ্ট দপ্তর ও ডিপো কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

গত ৪ জুন উপজেলার সোনাইছড়িতে অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ১০ ফায়ার সার্ভিস কর্মীসহ ৫১ জনের লাশ উদ্ধার হয়েছে। অজ্ঞাত আরও ১৬ মরদেহের ডিএনএ পরীক্ষা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর