শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

শাহজাদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৩ জুলাই, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুল হক। আলোচনা সভায় বক্তারা পাবলিক সার্ভিসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খাদ্য কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. রেজাউল করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইউসুফ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নাছির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর