বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেশি ঋণ নিতে পারবে

রিপোর্টারের নাম : / ১৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৭ জুলাই, ২০২২

ঋণ সীমার সাধারণ সীমাবদ্ধতা থেকে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আগামী ৬ মাসের জন্য অব্যাহতি দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দিতে পারবে। এতে করে আগের তুলনায় বেশি ঋণ নিতে পারবে এ খাতের প্রতিষ্ঠান। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়।

একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে একটি ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ ফান্ডেড ও নন-ফান্ডেড ঋণ দিতে পারে। কোনো অবস্থায় এর বেশি ঋণ দিলে তা ব্যাংক কোম্পানি আইনের ২৬ (খ) ধারার লঙ্ঘন। আবার ব্যাংক কোম্পানি আইনে কোনো বিষয় উল্লেখ থাকলে বাংলাদেশ ব্যাংক নিজ থেকে সে বিষয়ে ছাড় দিতে পারে না। যে কারণে আইনের ১২১ ধারায় দেওয়া ক্ষমতা বলে সরকারের সঙ্গে পরামর্শ করে বিশেষ এই ছাড় দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নিবির্ঘ্ন রাখতে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য ব্যাংকগুলো বিদ্যুৎ উৎপাদনকারী একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদনের ক্ষেত্রে আইনের ২৬খ (১) ধারার নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য কার্যকর হবে না। তবে ২৫ শতাংশের ঊর্ধ্বসীমার জায়গায় ঋণ সীমা কত হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, এধরনের একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ কত ঋণ নিতে পারবে কেস টু কেস ভিত্তিতে তা ঠিক হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর