বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের নির্বাচনের ফলাফল কেন্দ্র করে পুলিশের গুলিতে শিশু নিহত

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ / ২২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউপি নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পুলিশের গুলিতে ২ বছরের এক শিশু নিহতের ঘটনা ঘটে। বুধবার রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নং ভাংবাড়ি কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু মিড়ডাঙ্গী বাজার এলাকার বাদশা মিয়ার মেয়ে।

প্রত্যদর্শী সূত্রে জানা যায়, ভোটের ফলাফল দেখতে শিশুকে কোলে নিয়ে রানীশংকৈল বাচোর ইউনিয়নে ৩নং ভাংবাড়ি কেন্দ্রে যান নিহত শিশুর মা। সেখানে ভোটে ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে গুলি ছোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে গেলে ঘটনাস্থলে নিহত হয় শিশুটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, পুলিশের গুলিতে একটি শিশু নিহতের ঘটনা ঘটে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর