বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

বিয়ে না করানোয় যুবকের আত্মহত্যা

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

পরিবারে বারবার তাগাদা দিয়েও পছন্দ করা মেয়ের সাথে বিয়ে না করানোয় নিজের শয়নকক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাওইকোলা গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে কোন এক সময় নিজের শয়নকক্ষে আত্মহত্যা করে বলে জানা গেছে। নিহত যুবক আরিফুল ইসলাম (২০) উপজেলার বাওইকোলা গ্রামের মোঃ মিজানুর রহমানের পুত্র। শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, “এসএসসি পাস করার পর পরিবারের অস্বচ্ছলতা দূর করতে আরিফ অটো ভ্যান চালানো শুরু করে। বেশ কিছুদিন যাবৎ সে তার পছন্দের একটি মেয়েকে বিয়ের কথা বলছে। কিন্তু পারিবার থেকে তাকে বিয়ে করাচ্ছে না। এখন হঠাৎ শুনছি সে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।”
এদিকে আরিফুলের পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শরিফুল ইসলাম দাবী করেন তার ভাই আরিফুল ইসলামকে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মঈনুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঘরের আড়ার সাথে ওড়না ঝুলানো আছে এবং গলায় দাগও রয়েছে। এ থেকে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর