বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কমেছে দাম

রিপোর্টারের নাম : / ২০১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ আগস্ট, ২০২২

প্রায় ১০ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।  শনিবার দুপুরে এই বন্দর দিয়ে ৫০ টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করে। হিলি শিপিং ট্রেডার্স ও সততা বাণিজ্যালয় এই কাঁচা মরিচ আমদানি করে। এদিকে আমদানির খবরে দেশে বাজারে রান্নার অন্যতম প্রধান এই উপকরণটির দাম কমেছে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ হয়। দেশের বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে ফের কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দরের দুই আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশীদ হারুন জানান, প্রতি কেজিতে ২৮ টাকা কাস্টমস শুল্ক পরিশোধ করে এই পণ্যটি আমদানি করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর