বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!

রিপোর্টারের নাম : / ২০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ আগস্ট, ২০২২

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে কমেছে। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার সকাল নাগাদ ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল ৯৪ দশমিক ০২ ডলারে বিক্রি হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার এটি ৯৩ দশমিক ৮১ ডলারে নেমে আসে, যা গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পর প্রায় সর্বনিম্ন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম নেমে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৪৮ ডলারে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আজ শনিবার এসব তথ্য জানানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দুমাস আগেও যেখানে তেলের দাম ১২০ ডলার ছাড়িয়েছিল, এখন এতটা বেশি মাত্রায় কমার পেছনে হয়তো বিনিয়োগকারীদের বিশ্বমন্দার আশঙ্কা কাজ করছে। তবে যুক্তরাষ্ট্রে জ্বালানির মজুত ভাণ্ডার প্রত্যাশার তুলনায় বেশি হওয়াকেও দরপতনের অন্যতম একটি কারণ বলছেন বিশ্লেষকেরা।

এডওয়ার্ড জোনস ইনভেস্টমেন্টসের বিশ্লেষক ফয়সাল এ হারসি নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘সম্ভাব্য মন্দার প্রতি বিনিয়োগকারীদের মনযোগ এই দরপতনের সবচেয়ে বড় একটি কারণ এবং এটি চাহিদার ওপর বেশ প্রভাব ফেলতে পারে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর