বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

গাজীপুর মহানগরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ আগস্ট, ২০২২

ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন জয়দেবপুর টু চান্দনা-চৌরাস্তাগামি রাস্তার উপর থেকে  সক্রিয় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার  করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ  করা হয় । গতকাল শনিবার (৬ আগষ্ট) রাত তিনটার সময় জয়দেবপুর টু চান্দনা-চৌরাস্তাগামি রাস্তার উপর এ অভিযান পরিচালনা করে পুলিশ।
 আটক ডাকাত দলের সদস্যরা হলেন,শহিদুল ইসলাম ওরফে নবাব (২৪), মোঃ মোবারক হোসেন (১৯),মোঃ মামুন (২৪), সিরাজুল ইসলাম সিফাত (২১), মোঃ দেলোয়ার হোসেন ওরফে দেলু (২৮), মোঃ রিপন মিয়া (২৮)।
তাদের কাছ থেকে ২ টি চাপাতি,২ টি সুইচ  গিয়ার চাকু ও ০৬ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খানের নির্দেশে পুলিশের একটি দল গাজীপুর মহানগরের জয়দেবপুর টু চান্দনা-চৌরাস্তাগামি রাস্তার উপর এ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছয়জনকে  আটক করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মালেক খসরু খান জানান, আটককৃতরা জয়দেবপুর টু চান্দনা-চৌরাস্তাগামি রাস্তার উপর সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।  তিনি আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও  ৬ জনকে আটক করেছি। এব্যাপারে বাসন থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে
বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর